আপনার মোবাইলে এটি নেই তো?
যত দিন যাচ্ছে মোবাইল ফোন হ্যাক হয়ে যাবার ঘটনা তত বেড়েই চলেছে। সম্প্রতি দেখা গেছে যে সারা বিশ্ব জুড়ে হোয়াটস্যাপ ব্যাবহারকারীদের মোবাইল ফোন হ্যাক হবার ঘটনা অনেক বেশি ঘটেছে। তার কারণ হিসেবে জানা গেছে যে “পেগাসাস” নামক সফটওয়্যারটি এর জন্য সর্বাধিক দায়ী। সাধারণ ভাবে এই সফটওয়্যারটি ইন্টারনেট এ সহজলভ্য নয় আর এটি ডেভেলপ করেছে ইসরাইলের একটি স্পেশালাইজড সার্ভিলেন্স টেকনোলজি সফটওয়্যার কোম্পানি এন এস ও গ্রুপ।
কোনো ব্যাক্তির মোবাইল হ্যাক করতে চাইলে তাকে প্রথমে সফটওয়্যারটি ব্যবহার করে হোয়াটস্যাপএ মিসড কল করতে হয়। মাত্র দুবার রিং হলেই ওই মোবাইলে সফটওয়্যারটি অটোমেটিক ইনস্টল হয়ে যায় আর মোবাইলটি হ্যাকারদের কন্ট্রোলে চলে আসে। কোনো ব্যাক্তির মোবাইলে গোপনে পেগাসাস এজেন্ট ইনস্টল করার চিরাচরিত প্রথা হলো তার মেইল এ বা মেসেজ এ একটি ক্ষতিকর লিংক পাঠিয়ে দেওয়া যেটাতে ভুলবশত ক্লিক করলেই পেগাসাস এজেন্ট ইনস্টল হয়ে যায়। এটি সফটওয়্যারটি এন্ড্রোইড, ব্ল্যাকবেরি, আই ও এস, টাইজেন, উইন্ডোজ ফোন এমনকি সিম্বিয়ান ফোনেও কাজ করে। পেগাসাস এজেন্ট হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ, ব্ল্যাকবেরি মেসেঞ্জার সহ সমস্ত ধরনের মেসেজিং প্ল্যাটফর্মের মেসেজ চুরি করার ক্ষমতা রাখে। এছাড়াও কন্টাক্ট ডিটেইলস, এসএমএস রেকর্ড, কল হিস্ট্রি, মেসেজ, ব্রাউজিং হিস্ট্রি, এমনকি ক্যালেন্ডারের হিস্ট্রিও প্রভৃতি হ্যাক করার ক্ষমতা রাখে এটি।

.jpg)
Wellcome Everyone